সৌরবিদ্যুতে বদলে গেছে ইরাকের যে গ্রাম টেকসই জ্বালানি রূপান্তরের নতুন দৃষ্টান্ত

সৌরবিদ্যুতে বদলে গেছে ইরাকের যে গ্রাম, টেকসই জ্বালানি রূপান্তরের নতুন দৃষ্টান্ত

সৌরবিদ্যুতে বদলে গেছে ইরাকের যে গ্রাম, টেকসই জ্বালানি রূপান্তরের নতুন দৃষ্টান্ত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ছোট কৃষিপ্রধান গ্রাম কুলাকে একসময় দিনের কাজ শেষ হতো জেনারেটর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। দেশটির হাজারো গ্রামের মতো এই এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ছিল অনিয়মিত। কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকার পরই বন্ধ হয়ে যেত পানির পাম্প, নষ্ট হয়ে যেত শীতলীকরণ ব্যবস্থা এবং ঘরের পড়ার টেবিল থেকে বই সরিয়ে রাখত শিশুরা।